বসতভিটায় পানি, ডিমলার ৩৩ পরিবার এখনও বাঁধে

নীলফামারী প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৭, ২০:৪৬আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২০:৫৭

পানিতে তলিয়ে থাকা বসতভিটা (ছবি- প্রতিনিধি)

বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় বাড়ি ফিরেছে নীলফামারীর ডিমলার পাঁচ শতাধিক পরিবার। তবে কোমর সমান পানিতে বসতভিটা তলিয়ে থাকায় এখনও তিস্তা ব্যারেজের ডানতীর বাঁধ ছাড়তে পারেনি এ উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের আরও ৩৩টি পরিবার। সরেজমিনে ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, এ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে।

পানিবন্দি বাড়ি (ছবি- প্রতিনিধি)

বাঁধে আশ্রিত দুর্গতরা জানান, সরকারিভাবে তাদের যে পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এতে তারা খাবার, বিশুদ্ধ পানি, শিশুদের খাবার নিয়ে সংকটে রয়েছেন। পাশাপাশি পাচ্ছেন না চিকিৎসাসেবা।

একই কথা জানান ডিমলার পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান ও খগাখড়িবাড়ীর চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন। তারা জানান, প্রয়োজনের তুলনায় কম ত্রাণ (সরকারি) পাওয়া গেছে। এতে বন্যায় ক্ষতিগ্রস্তরা, বিশেষ করে, বাঁধে থাকা দুর্গতরা মানবেতর জীবন যাপন করছেন। তারা খাবার, বিশুদ্ধ পানি, শিশুদের খাবার পাচ্ছেন না। একইভাবে পাচ্ছেন না চিকিৎসাসেবাও।

বাড়ি পানির নিচে, ভেলায় চলছে রান্নাবান্না (ছবি- প্রতিনিধি)

তবে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, আজ (বৃহস্পতিবার) দুপুরে তিস্তা ব্যারেজের বাঁধে আশ্রিত ৩৩টি পরিববারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন জেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থপনা কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-প্রকৌশলী ফেরদৌস আলম, খালিশা চাপানি ইউপির চেয়ারম্যান আতাউর রহমান সরকার উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ইতিমধ্যে ৯৩ মেট্রিক টন চাল ও নগদ ৯ লাখ টাকা, শুকনো খাবার ৪শ’ প্যাকেট বিতরণ করা হয়েছে। নতুন করে আরও বরাদ্দ চাওয়া হয়েছে।’

এদিকে, টেপাখড়িবাড়ী ইউনিয়নের তিস্তা ব্যারেজের বাঁধের তেলির বাজারে বিজিবির উদ্যোগে ক্ষতিগ্রস্ত ১শ’ ৫০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন বর্ডার গার্ড ব্যাটলিয়ান-৭ এর অধিনায়ক লে. কর্নেল মাহফুজ উল বারী। গত চার দিনে বিজিবির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৬শ’ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এসব খাবারের মধ্যে চাল, ডাল, তেল, চিড়াসহ সাত আইটেম রয়েছে।

চলছে ত্রাণ বিতরণ (ছবি- প্রতিনিধি)

অন্যদিকে, বন্যায় ক্ষতিগ্রস্ত ৪শ’ পরিবারের জন্য শুকনো খাবাবের প্যাকেট বরাদ্দ পেয়েছেন বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ডিমলা সদর ইউনিয়নের ৬৫০ জনের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চেয়ারম্যান আবুল কাশেম সরকার, খালিশা চাপানি ইউনিয়নের ৮শ’ পরিবারে চাল বিতরণ করেছেন চেয়ারম্যান আতাউর রহমান সরকার, ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ৫৬০ জনের মাঝে চাল বিতরণ করেছেন চেয়ারম্যান আমিনুর রহমান, খগাখড়িবাড়ী ইউনিয়নের ১৩০ পরিবারে চাল বিতরণ করেছেন চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, বালাপাড়া ইউনিয়নের ৫৫০ জনের মাঝে চাল বিতরণ করেছেন চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া ও নাউতরা ইউনিয়নের ৫২৫ পরিবারে চাল বিতরণ করেছেন সাইফুল ইসলাম লেলিন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম