সোনাইমুড়ীতে খাদেম হত্যা: দুই আসামি কারাগারে

নোয়াখালী প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৭, ১৯:০৯আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৯:৫৮

আফজল শাহ্ মাজার (ছবি-প্রতিনিধি)

নোয়াখালীর সোনাইমুড়ীতে খাদেম হত্যার ঘটনায় আটক হওয়া মো. ইলিয়াছ ও মোছলেহ উদ্দিন ওরফে সুজনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) বেলা ৩টার দিকে দুই আসামিকে জেলার ৩নং আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নোয়াখালীর সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি মো. ইসমাইল মিয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আগামী রবিবার এই আবেদনের ওপর শুনানির দিন নির্ধারণ করেছেন বিচারক।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে খাদেম সোনা মিয়া হত্যার ঘটনায় তার স্ত্রী নিলুফা বেগম বাদী হয়ে ইলিয়াছ ও সুজনকে আসামি করে মামলা দায়ের করেন। তবে এর আগেই বুধবার রাতে ইলিয়াছকে ও বৃহস্পতিবার সকালে সুজনকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, রাত সাড়ে ৮টার দিকে তিন জন যুবক মোমবাতি দেওয়ার কথা বলে নদনা ইউনিয়নের হাটগাঁও গ্রামের আফজল শাহ্ মাজারে প্রবেশ করে। কিছুক্ষণ পর তারা খাদেমের সঙ্গে কথা আছে বলে মাজারের পাশে ঝোঁপের কাছে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খাদেমের চিৎকারে তার স্ত্রী এসে খাদেমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনিও চিৎকার শুরু করেন। এসময় এলাকাবাসী চারদিক ঘিরে ফেলে ইলিয়াছকে আটক করে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম