জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, মুক্তিযোদ্ধার মৃত্যু

মাগুরা প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ১৩:১৯আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৩:২৪

মাগুরা মাগুরার শ্রীপুর উপজেলার নবগ্রামে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ভাই-ভাতিজার হামলায় এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। তার নাম ওয়াজেদ বিশ্বাস। ১৬ আগস্ট রাতে তার ওপর এ হামলা হয়। মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ আগস্ট) ভোরে তিনি মারা যান।  

নিহতের ছেলে তাজুল বিশ্বাসের বরাত দিয়ে শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান,জমিজমা নিয়ে বিরোধের জেরে ১৬ আগস্ট রাতে ওয়াজেদ বিশ্বাসের ওপর হামলা চালায় তার ভাই রায়হান বিশ্বাস ও ভাতিজা কওসার বিশ্বাস। এতে তিনি মাথায় অঘাত পান। আহত অবস্থায় তাকে শ্রীপুরের দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার ভোর ৩টার দিকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তর জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক পরীক্ষিত বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই মুক্তিযোদ্ধা ওয়াজেদ বিশ্বাস মারা গেছেন। নিহতের মাথায় আঘাতের চিহৃ রয়েছে।

শ্রীপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় পুলিশ রায়হান বিশ্বাস ও কাওছারকে আটক করে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম