গরু চুরির অভিযোগে কাপাসিয়ায় ২ জনকে পিটিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ২১:২০আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২১:২৩

গাজীপুর গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কাভার্ড ভ্যানে করে গরু চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) বিকাল পাঁচটার দিকে উপজেলার বড়সিট ভুঁইয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন— কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে আলম (৩৮) ও তার সঙ্গে থাকা আবুল কালাম (৩৫)। আহত হয়েছেন ঢাকার কেরানীগঞ্জ থানার ইমামবাড়ী এলাকার রজব আলীর ছেলে কাভার্ডভ্যান চালক মোকসেদ (৩৮)।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, পার্শবর্তী কালীগঞ্জ উপজেলা থেকে বিকাল পাঁচটার দিকে একটি কাভার্ড ভ্যান দ্রুত গতিতে কাপাসিয়ার ভূঁইয়াবাড়ী বড়সিট এলাকা দিয়ে যাচ্ছিলো। আঁকাবাঁকা সড়কে দ্রুতগামী কাভার্ডভ্যানটি ভুঁইয়াবাড়ী সংলগ্ন সড়ক থেকে ধান ক্ষেতে উল্টে পড়ে। এসময় কাভার্ডভ্যানের ভেতরে থাকা গরু গোঙাতে শুরু করে। এলাকাবাসী ছুটে গিয়ে কাভার্ডভ্যানের ভেতর থেকে গরু উদ্ধার করে। পরে কাভার্ডভ্যান চালক ও দুই গরু চোরকে প্রথমে জিজ্ঞাসাবাদ ও পরে পিটিয়ে জখম ও অচেতন করে স্থানীয়রা। 

উদ্ধার করা গরু কাপাসিয়া থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান খান বলেন, ‘গণপিটুনির খবর পেয়ে আহত তিন জনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গরু উদ্ধার করে কাপাসিয়া থানায় রাখা হয়েছে। গরু মালিকের খোঁজ পাওয়া যায়নি। কাভার্ডভ্যানটি উদ্ধার করা সম্ভব হয়নি, তবে চেষ্টা চলছে।’
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাসান জামিল কল্লোল জানান, দু’জনকে মৃত অবস্থায় কমপ্লেক্সে আনা হয়েছে। অন্য জন আহত মো. মোকসেদ (৩৮) গাজীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম