মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
০৩ মে ২০২৪, ১৬:৪৯আপডেট : ০৩ মে ২০২৪, ২০:২১

কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় সাহিদুর রহমান নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। শুক্রবার (৩ মে) দুপুরে কাটদহচর রেলগেট এলাকায় দুর্ঘটনা ঘটেছে।

পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত এসআই সাহিদুর রহমান কুর্শা ইউনিয়নের মাঝিরহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জের দায়িত্বে ছিলেন।

পোড়াদহ জিআরপি থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক এবং মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন তারা।

স্থানীয় কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান বলেন, ‘শুক্রবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে ফেরার পথে কাটদহচর রেলগেট এলাকায় মালবাহী ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পুলিশের এসআই সাহিদুর রহমান নিহত হয়েছেন। বর্তমানে আমি ঘটনাস্থলে রয়েছি।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের