দিনাজপুরে ভুয়া চিকিৎসক আটক, মেডিক্যাল অফিসার বরখাস্ত

দিনাজপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ২৩:০৫আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২৩:১৭

দিনাজপুর

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মাহবুব আলম নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে পুলিশে দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। আর মাহবুব আলমকে সহযোগিতা করায় ওই হাসপাতালের মেডিক্যাল অফিসার ড. রিয়াসাত মাহবুবকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। হাসপাতালটির পরিচালক ড. সারওয়ার জাহান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, বেশ কিছু দিন ধরে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে বসে রোগী দেখে আসছিলেন মাহবুব আলম। আর এ কাজে তাকে সহযোগিতা করতেন ড. রিয়াসাত মাহবুব। ব্যবস্থাপত্রে মাহবুব আলম নির্দিষ্ট কিছু ডাগনেস্টিক সেন্টারের নাম উল্লেখ করতেন। শনিবার দুপুরে তাদের দুইজনকে হাতেনাতে ধরেন হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। পরে তাদের কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়।  

হাসপাতালের পরিচালক ড. সারওয়ার জাহান জানান, এ ঘটনার তদন্তে হাসপাতালের সহকারী পরিচালক ড. সরল চন্দ্র রায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম