সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে তিন জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি
২০ আগস্ট ২০১৭, ০৬:২৫আপডেট : ২০ আগস্ট ২০১৭, ০৬:২৮

সাতক্ষীরা জেলা সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধকালে বিষ দিয়ে  মাছ ধরার অভিযোগে তিন জেলেকে আটক করেছেন বন বিভাগের সদস্যরা। শুক্রবার  (১৮ আগস্ট) দুপুরে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কেয়াখালী খাল থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাতনেখালী গ্রামের সবদুল গাজীর ছেলে আক্তারুল (৩৫), আব্দুল মজিদ গাজীর ছেলে আকছেদুর রহমান (৩৫) ও দলিলউদ্দিন গাজীর ছেলে আব্দুল করিম গাজী (৪৫)।
শনিবার (১৯ আগস্ট) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানান, শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কেয়াখালী খালে অভিযান চালিয়ে বিষ দিয়ে  মাছ ধরার সময় তিন জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুই বোতল বিষ, কারেন্ট জাল ও নৌকা জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাদের সাতক্ষীরা আদালতে হাজির করা হবে।
/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম