মৌলভীবাজারে বন্যায় ৫৯০ কিমি সড়ক ও ১৬ সেতু ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজার প্রতিনিধি
২০ আগস্ট ২০১৭, ২১:০০আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২১:০২

বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা (ছবি- প্রতিনিধি)

বন্যায় মৌলভীবাজার জেলায় ৫৯০ কিলোমিটার সড়ক ও ১৬টি সেতুর ক্ষতি হয়েছে। উপায় না থাকায় এসব সড়ক-সেতু দিয়েই মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মৌলভীবাজার এলজিইডি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। ওই অফিসের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলামের দাবি, এসব সড়ক সংস্কার ও সেতু মেরামতের জন্য ৩৫ কোটি ৫৬ লাখ টাকা ব্যয় হবে।

এলজিইডি সূত্রে জানা যায়, বন্যায় মৌলভীবাজার জেলার হাকালুকি, কাউয়াদীঘি, হাইল হাওর এবং কুশিয়ারা নদী তীরবর্তী এলাকার মানুষ ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার বিভিন্ন সড়কও পানিতে তলিয়ে যোগাযোগের অনুপোযোগী হয়ে পড়ে। বন্যায় মৌলভীবাজার-কুলাউড়া-বড়লেখা সড়কের কুলাউড়া উপজেলার রামপাশা, জুড়ী উপজেলার জুড়ী হাসপাতাল এলাকা, জুড়ী চৌমোহনা এলাকা, উপজেলা পরিষদের সামনের এলাকা এবং বড়লেখা উপজেলার হাতালিয়া, কুইয়াছড়া, দলছড়ির তিনটি স্থানসহ ১০টি স্থান পানিতে তলিয়ে যায়।

সূত্র আরও জানায়, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, রাজনগর, সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার এলজিইডি নিয়ন্ত্রিত ১১২টি ফাঁড়ির অধীন রাস্তা পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়। এসব সড়কের ২০০ কিলোমিটার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশিষ্ট ৩৯০ কিলোমিটার রাস্তার আংশিক ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে যাওয়া এসব সড়ক দিয়ে ভারী ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করায় বিভিন্ন স্থানে গর্তেরও সৃষ্টি হয়েছে। এ সড়কগুলো এখন জনসাধারণের মরণ ফাঁদে পরিণত হয়েছে।

খানাখন্দে ভরা রাস্তা (ছবি- প্রতিনিধি)

সরেজমিনে দেখা যায়, কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের পুশাইনগর-নবাবগঞ্জ সড়কের কুরবানপুর, গৌড়করণ, রাজনগর-খেয়াঘাট সড়কসহ জুড়ী ও বড়লেখার অনেক সড়ক এখনও পানিতে তলিয়ে রয়েছে। কুলাউড়ার মীরশংকরসহ বিভিন্ন এলাকার রাস্তার মূল অংশ থেকে পানি নেমে গেলেও ঢেউয়ের আঘাতে রাস্তার পাশ ভাঙছে। কোনও কোনও স্থানে লোকজন বাঁশ ও কচুরিপানা দিয়ে ঢেউ আটকানোর চেষ্টা করলেও সড়ক রক্ষা হচ্ছে না। একই অবস্থা রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরপাড়ের রাজনগর-বালাগঞ্জ সড়কেও। এই সড়কের বেতাহুঞ্জা, মেদেনীমহলসহ ৪-৫টি স্থানে সড়কের ওপর পানি থৈ থৈ করছে। পানির মধ্যে ঝুঁকি নিয়ে অটোরিকশা, ট্রাকসহ কিছু যানবাহন চলাচল করছে।

এদিকে, সড়ক ও জনপদ বিভাগ (সওজ) মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্যার পর ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করা হবে।’

মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম শনিবার (১৯ আগস্ট) রাত ৮টায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত সব রাস্তা ও ব্রিজের সংস্কার কাজের জন্য হেড অফিসে ৩৫ কোটি ৫৬ লাখ টাকার বরাদ্দ চেয়ে লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে। বেশিরভাগই গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোর সংস্কার আমরা করি না। আমাদের কাজ হল বড় রাস্তা। তবে এক বছরে এসব রাস্তার কাজ শেষ করা যাবে না।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম