বরিশাল মেডিক্যালের ওষুধ চুরির ঘটনায় আরও ৩ কর্মচারী কারাগারে

বরিশার প্রতিনিধি
২০ আগস্ট ২০১৭, ২২:৩৪আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২২:৩৪

আদালত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওষুধ চুরির মামলায় রবিবার (২০ আগস্ট) হিসাবরক্ষক এসএম জাকির হোসেন, কর্মচারী মোদাচ্ছের আালী ও অফিস সহায়ক সৈয়দ দেলোয়ার হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। আত্মসর্পণ করা এই আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আদালত ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। 
আদালত সূত্র জানায়, রবিবার জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তারা বরিশাল অতিরিক্ত চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক অমিত কুমার দে। এই তিনজনকে নিয়ে এ সংক্রান্ত দু’টি মামলার সাত আসামি এখন কারাগারে।
আদালতের বেঞ্চ ক্লার্ক সূত্রে জানা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টোর থেকে রোগীদের জন্য বিনামূল্যে বিতরণের ওষুধ চুরি হয়। পরে ওষুধ চুরি চক্রের সদস্যদের মধ্যে বিরোধ বাধে। এর জের ধরে চতুর্থ শ্রেণির কর্মচারী কোয়ার্টার পুকুরে বিপুল পরিমাণ চোরাই ওষুধ ফেলে দেওয়া হয়।
গত ১২ মে ওই ওষুধ উদ্ধারসহ হাসপাতালের আয়া শেফালী ও তার ছেলে মামুনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করে।
ওই মামলার আসামি আয়া শেফালী ওষুধ চুরি চক্রের সাত সদস্যের নাম প্রকাশ করেন। পরদিন ১৩ মে হাসপাতালের মেডিসিন ওয়ার্ড নার্সেস কক্ষ থেকে চুরি করে মজুদ রাখা আরও বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করার পর গ্রেফতার করা হয় নার্স বিলকিস বেগমকে। এই ঘটনায় হাসপাতালের পরিচালক বাদী হয়ে আরও একটি মামলা করেন।

এ মামলার আসামি বিলকিস ওষুধ চুরি চক্রের আরও সদস্যের নাম প্রকাশ করলে দুই কর্মচারী লিটন ও নির্মলেন্দুকে গ্রেফতার করে পুলিশ। /এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের