প্যারিস অলিম্পিকে ফিলিস্তিনি অ্যাথটলেটদের আমন্ত্রণ জানাবে আইওসি

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪, ১৪:৩০আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৪:৩৩

কোয়ালিফাই না করলেও প্যারিস অলিম্পিকে ফিলিস্তিনি অ্যাথলেটদের আমন্ত্রণের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ দেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। এমন তথ্য জানিয়েছেন আইওসি প্রধান থমাস বাখ।

বাখ শুক্রবার এএফপিকে জানিয়েছেন, প্যারিস গেমসের বাছাই এখন চলমান রয়েছে। সেখানে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে বিশেষ সুবিধা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমাদের প্রতিশ্রুতিটা স্পষ্ট। যদি বাছাই টুর্নামেন্টে কোনও ফিলিস্তিনি অ্যাথলেট কোয়ালিফাই করতে না পারে তাহলে আমন্ত্রণের মাধ্যমে তাদের খেলতে সুযোগ করে দেওয়া হবে। যেমনটা অন্যদের বেলাতেও হয়ে থাকে; যাদের কোয়ালিফাইড অ্যাথলেট নেই।’

বাখ জানিয়েছেন, ফিলিস্তিনের প্রতিনিধি দলটির সদস্য সংখ্যা ৬ থেকে ৮ জনের মতো হতে পারে।

বাখ আরও জানিয়েছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম দিন থেকেই অ্যাথলেটদের বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ ও অনুশীলনের জন্য বিভিন্নভাবে সহায়তা করেছে অলিম্পিক কমিটি।  

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় গত ৭ অক্টোবর। ইসরায়েল সরকারের তথ্য অনুযায়ী, তাতে ১ হাজার ১১৭০জন নিহত হয়েছেন। হামাস–নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলাতে নিহত হয়েছেন ৩৪ হাজার ৩৫৬জন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এ সময় ইউক্রেনে রাশিয়ার আগ্রসনের বিষয়টি আইওসি ভিন্নভাবে সামলেছে- এমন অভিযোগ উড়িয়ে দেন বাখ। আগ্রাসনের পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়াকে। এমনকি প্যারিস অলিম্পিকেও তাদের অ্যাথলেটদের জাতীয় পতাকার অধীনে খেলতে দেওয়ার ক্ষেত্রে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের