কাপাসিয়ায় ডোবায় পড়ে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ২১:২৭আপডেট : ২১ আগস্ট ২০১৭, ২১:৩৭

গাজীপুর

গাজীপুরের কাপাসিয়ায় ডোবায় পড়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কড়িহাতা ইউনিয়নের হিজলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলো- কড়িহাতা ইউনিয়নের হিজলিয়া গ্রামের প্রবাসী রুহুল আমিনের মেয়ে সাকিরিন (৪), সাকিরিনের চাচাতো বোন মোতালিবের মেয়ে মোর্শেদা (৪) এবং এ দুই জনের ফুফাতো বোন নরসিংদী জেলার মনোহরদী থানার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে হাবিবা (১১)। হাবিবা নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

ওসি আবু বকর সিদ্দিক জানান, সোমবার বিকালে তিন শিশু বাড়ির পাশে খেলা করছিল। এসময় বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি ডোবায় নেমে পানিতে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদিকে, দীর্ঘ সময়েও তিন শিশু বাড়িতে না ফেরায় তাদের স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এর একপর্যায়ে ওই ডোবায় গিয়ে তিন শিশুর লাশ পান।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম