রিভ চ্যাট ভার্সন ৪.০ উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৪, ১৫:৫৭আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৫:৫৭

বাংলাদেশ-সিঙ্গাপুরের জয়েন্ট ভেঞ্চার, শীর্ষস্থানীয় কাস্টমার এঙ্গেজমেন্ট সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ‘রিভ চ্যাট’ সম্প্রতি তাদের চ্যাটিং সার্ভিসের ‘ভার্সন ৪.০’ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন ভার্সনে তাদেরে সার্ভিসে অনেকগুলো আপডেট এসেছে। যার মধ্যে অন্যতম হল এখন ইন্সট্যান্ট মেসেজিং ও লাইভ চ্যাটের সমন্বয়ে ওয়েবসাইট থেকেই ভিজিটরদের সঙ্গে একটি স্বয়ংসম্পূর্ণ আইএম প্লাটফর্মের মতো যোগাযোগ রক্ষা করা যাবে। যার ফলে প্রতিষ্ঠানগুলো আরও বেশি সংখ্যক ভিজিটরের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করতে পারবে। 

রিভ চ্যাট মূলত বিভিন্ন ইন্ডাস্ট্রিতে লাইভ চ্যাট ও চ্যাটবট সল্যুশন প্রদান করে থাকে। ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন মেসেজিং সেবা যেমন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টেলিগ্রামসহ এ ধরনের সকল কমিউনিকেশন রিভ চ্যাটের মাধ্যমে শুধু একটি প্লাটফর্মের মধ্যেই সম্পন্ন করা যায়। 

‘ভার্সন ৪.০’ এর নতুন ফিচারগুলো এই সেবাকে আরও উন্নত করে গ্রাহকদের ভালো অভিজ্ঞতা প্রদান ও এজেন্টদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। অফলাইন মেসেজিং যোগ হওয়ার কারণে একজন এজেন্ট বা গ্রাহক এখন যে কোন সময় মেসেজ আদানপ্রদান করতে সক্ষম হবে। গ্রাহক অফলাইনে থাকলেও এজেন্ট তাকে মেসেজ দিতে পারবেন এবং গ্রাহক অনলাইনে এসে পুনরায় ওয়েবসাইটে ঢুকে সেই মেসেজ দেখতে ও রিপ্লাই করতে পারবেন।

রিভ চ্যাটের সিইও এম রেজাউল হাসান বলেন, ‘রিভ চ্যাট ভার্সন ৪.০ এ ইনস্ট্যান্ট মেসেজিং ও লাইভ চ্যাটের সমন্বয় কাস্টমার অ্যাঙ্গেজমেন্টে অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে বলে আমরা মনে করছি। আমাদের পার্টনার ও ব্যবহারকারীদের ইতিবাচক মন্তব্য সবসময়ই আমাদের এ ধরনের উদ্ভাবনে উৎসাহ প্রদান করে আসছে।’

/সিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের