‘সরকার দেশকে গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে’

টাঙ্গাইল সংবাদদাতা
২২ আগস্ট ২০১৭, ১৯:৪২আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৯:৪৬

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান সরকার বিচার বিভাগ নিয়ে সমালোচনা করে দেশকে গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। তিনি বলেন, ‘বর্তমান সরকার বন্যা কবলিত মানুষের পাশে না দাঁড়িয়ে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ না করে তারা ষোড়শ সংশোধনী বিল বাতিলের প্রশ্নে প্রধান বিচারপতির তীব্র সমালোচনা নিয়ে ব্যস্ত আছে।’

মঙ্গলবার (২২ আগস্ট) টাঙ্গাইলের বাসাইলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিরতণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সরকার ও বিচার বিভাগ এভাবে মুখোমুখি অবস্থান নিলে দেশে গভীর সংকট সৃষ্টি হতে পারে। সাংবিধানিক সংকট হতে পারে। দেশ অস্থীতিশীল হতে পারে। সরকারের দায়িত্ব ও কর্তব্য বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, খর্ব করা নয়। সরকার ও বিচার বিভাগ মুখোমুখি অবস্থান বাংলাদেশে নজীরবিহীন।’

বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের আইসড়া, একঢালা, ময়থাসহ কয়েকটি এলাকার বন্যার্তদের মাঝে তিনি ত্রাণ বিতরণ করেন।

এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাসেম মেম্বর, রুহুল আমীন ভূইয়া, মাসুদুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা যুবদলের সভাপতি শাহানুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক আরজু খান।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম