ছাত্রীর সঙ্গে আপত্তিকর ছবি তোলায় শিক্ষকের জেল

রাজশাহী প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৭, ১০:৩০আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১০:৩০

কারাদণ্ড রাজশাহীর পুঠিয়া উপজেলায় ছাত্রীর সঙ্গে আপত্তিকর ছবি তোলার অভিযোগে পুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাইদকে (৩৫) সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমা নাহার এ রায় দেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা অভিযুক্ত শিক্ষককে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছি।’

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক আবু সাঈদ বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুমে ব্যক্তিগত মোবাইল ফোনে দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছবি তোলে। পরে গোপন সংবাদের ভিত্তিতে নিকটস্থ একটি কম্পিউটারের দোকানে অভিযান পরিচালনা করে ছবি উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত। ছবিগুলো সিডিতে কপি করার প্রমাণও পাওয়া যায়। যা দন্ডবিধি, ১৮৬০-এর ২৯৪ (ক) ধারার লঙ্ঘন ও ২৯৪ ধারায় দণ্ডনীয় অপরাধ। অপরাধ প্রমাণিত হওয়ায় শিক্ষককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ব্যাপারে বালিকা উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার মণ্ডল জানান, স্কুল পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে শিগগিরই মিটিং করা হবে। তখন স্কুল শিক্ষক আবু সাইদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম