বগুড়ার সোনাতলা উপজেলার গোসাইবাড়ি নয়াপাড়া গ্রামে মঙ্গলবার রাতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সাপের দংশনে শাহীন মিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান সাপের দংশনে শাহীন মিয়ার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানান, গোসাইবাড়ি নয়াপাড়ার মৃত টুকু প্রামানিকের ছেলে শাহীন মিয়া মঙ্গলবার রাত ২টার দিকে বাড়ির কাছে বন্যার পানিতে মাছ ধরতে যান। এ সময় একটি সাপ তাকে দংশন করে। শাহীন অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরলে স্বজনরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








