গাজীপুরে পাইরেসির অভিযোগে ১৭ যুবক আটক

গাজীপুর প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৭, ২২:৩০আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ২২:৫৫

আটক ১৭ যুবক গাজীপুরে পর্নোগ্রাফি ও পাইরেসি চক্রের ১৭ সদস্যকে আটক  করেছে র‌্যাব-১। এসময় তাদের কাছ থেকে  কম্পিউটার, সিডি, কার্ড রিডার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। বুধবার (২৩ আগস্ট) বিকালে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর সদস্যরা গাজীপুরের টঙ্গীর চম্পাকলি সিনেমা হল মার্কেটে মঙ্গলবার রাতে চলচ্চিত্রে অশ্লীলতা,পাইরেসি ও পর্নোগ্রাফি বিরোধী অভিযান চালায়। র‌্যাব সদস্যরা এসময় পর্নোগ্রাফি ও পাইরেসি চক্রের ১৭ সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে এসব কাজে ব্যবহৃত ২৭টি কম্পিউটার মনিটর, ২৭টি সিপিইউ, ৭৩০টি সিডি, ৭৫টি কার্ড রিডার, ১৮টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৯৯৫ টাকা জব্দ করা হয়।

আটকরা হলো রুবেল খান, মোস্তফা কামাল, বাবু, রিপন ইসলাম, রাজু, রফিকুল, মাসুদ রানা, মনির, রবিন, সাইফুল ইসলাম,তারা মিয়া, ইসমাইল হোসেন, রাব্বি, মাহবুব হাসান, মোমিন, সবুজ ও রব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানায়,তারা এবং তাদের অন্য সহযোগীরা সিনেমা হলে গোপন ক্যামেরায় সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ধারণ করে সেগুলো কপি করে বিক্রয় করে। একাজে কোনও কোনও সিনেমা হলের কর্মচারীও জড়িত থাকে। তারা বিভিন্ন মিউজিক্যাল স্টুডিও এবং এ্যাড ফার্মের কলাকুশলীদের সঙ্গে যোগাযোগ রাখে এবং তাদের কাছ থেকে নতুন মিউজিক ভিডিও সংগ্রহ করে। এসব ভিডিওর সঙ্গে তারা অশ্লীল ছবির অংশ সংযুক্ত করে নতুন করে সিডি তৈরি করে বাজারে ছাড়ে।

/এএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম