সিরাজগঞ্জের তিন সড়কেই যানবাহনে ধীরগতি

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৭, ০৬:২৯আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ০৬:৪৪

সিরাজগঞ্জের নলকা সেতুর পশ্চিমে ঢাকা-রাজশাহী মহাসড়কে যানবাহনে ধীরগতি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের নলকা সেতুর পশ্চিমে ঢাকা-রাজশাহী মহাসড়কে বুধবার (২৩ আগস্ট) সন্ধার আগে ফের সওজের জোড়াতালির মেরামত কাজ শুরু হয়েছে। এতে নলকা সেতুর উভয় পাড়ে থেমে থেমে যানজট দেখা দেয়। এর প্রভাব পড়ে আড়াই কিলোমিটার পশ্চিমে হাটিকুমরুল মোড় পর্যন্ত। মোড় থেকে বগুড়া, পাবনা ও নাটোরের দিকের তিনটি মহাসড়কেই আট থেকে ১০ কিলোমিটার জুড়েই যানবাহনে ধীরগতির সৃষ্টি হয়।
রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-উত্তরাঞ্চলগামী যানবাহন থেমে থেমে চলতে থাকে। এতে যাত্রীরা পড়েন ভোগান্তিতে। ধীরগতির যান চলাচলের কারণে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশকে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে হিমসিম খেতে দেখা যায়।

এদিকে, ঈদের আগে এসব মহাসড়কে যান চলাচলে বিঘ্ন না ঘটে সেজন্য এরই মধ্যে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ কোরবানির ঈদ উপলক্ষে মোড়ে পাঁচটি সিসি ক্যামেরা স্থাপন করেছে।

সিরাজগঞ্জের নলকা সেতুর পশ্চিমে ঢাকা-রাজশাহী মহাসড়কে যানবাহনে ধীরগতি সিরাজগঞ্জ সওজ বিভাগীয় প্রকৌশলী জহুরুল ইসলাম বুধবার রাতে বলেন, ‘বৃষ্টির কারণে খানাখন্দ মেরামত কাজে বিঘ্ন ঘটছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দ্বিতীয় দফা ডেডলাইনের কারণে আগামী ২৫ আগস্টের মধ্যে সবকয়টি মহাসড়কে খানাখন্দ মেরামত কাজ শেষ করতে হবে। বৃষ্টিতে বুধবার সকালে নলকা সেতুর পশ্চিম পাড়ে কাজ করা সম্ভব হয়নি। তাই বিকালে মাত্র আধাঘণ্টা কাজ হয়। আগামীকালও মেরামত কাজ চলবে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুর কাদের জিলানী বলেন, ‘সওজের ১০ মিনিটের কাজের জন্য মহাসড়কে যানবাহন চলাচলে তিন থেকে চার ঘণ্টার সমস্যা সৃষ্টি হয়।

বুধবার সন্ধার আগে নলকা সেতুর পশ্চিম পাড়ে মহাসড়কে খানাখন্দ মেরামত কাজের জন্য হাটিকুমরুল মোড়ে রাতে যানবাহনের ধীরগতি থাকলেও যানজট ছিল না।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম