গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবদল নেতা

নোয়াখালী প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৭, ০৯:৪৮আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১০:১৬

বন্দুকযুদ্ধ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন গ্রেফতার হওয়া মো. আলম (৩০) নামের এক যুবদল নেতা। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (২৩ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে আমানুল্যাহপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের দাসপাড়ার দাসে’গো বাগানে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি পাইপগান, ৩টি চোরা, ৫টি রড ও গিরিল কাটার উদ্ধার করেছে।

জানা গেছে, নিহত মো. আলম ভীপপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি আলাইয়াপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ডাকাত আলমকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে রাতে অস্ত্র উদ্ধারের জন্য কৃষ্ণরামপুর গ্রামের দাসপাড়ার দাসে’গো বাগানে অভিযান চালায় পুলিশ। এ সময় আলমের সহযোগিরা পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন ডাকাত আলম। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, নিহত ডাকাত আলমের বিরুদ্ধে থানায় ১০টি ডাকাতির মামলা রয়েছে। তিনি সন্ত্রাসী জিসান বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন।

এদিকে নিহতের পরিবারের দাবী, গত ২২ আগস্ট সকালে পুলিশ আলমকে বাড়ি থেকে আটক করে। বুধবার রাতে তাকে ক্রসফায়ারে হত্য করেছে পুলিশ।

আলাইয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মানিক জানান, নিহত আলম আলাইয়াপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক ছিলেন।

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক