নলডাঙায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৭, ১৭:০৪আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৭:১৬

নাটোর

নাটোরের নলডাঙা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার হালচি বিল এলাকার করের গ্রামে এ ঘটনা ঘটে। নলডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- আশরাফুল ইসলাম (৩০) ও জনি (২৫)। আশরাফ সিংড়া উপজেলার ডাকমুন্ডব গ্রামের আমির হোসেন শান্ডুর ছেলে এবং জনি একই গ্রামের হাতেম আলীর ছেলে।

ওসি মোস্তাফা কামাল জানান, আজ (বৃহস্পতিবার) দুপুরে ডিসের সংযোগ দিতে হালচি বিল এলাকার করের গ্রামের একটি বাড়িতে যান আশরাফ ও জনি। ওই বাড়িটি এখনও বন্যার পানিতে তলিয়ে রয়েছে। ডিস লাইনের কাজের সময় পানিতে তলিয়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আশরাফ ও জনির। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম