ছাত্রীর সঙ্গে আপত্তিকর ছবি তোলায় পুঠিয়ার সেই শিক্ষক বহিষ্কার

রাজশাহী প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৭, ০৪:২২আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ০৪:২৭

rajshahi রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছবি তোলা ও সেই ছবি সিডির মাধ্যমে সংরক্ষণ করার অভিযোগে স্কুলটির কম্পিউটার বিষয়ের শিক্ষক আবু সাইদকে সাময়িক বহিষ্কার করেছে স্কুল পরিচালনা কমিটি।

বুধবার (২৩ আগস্ট) বিকালে স্কুল পরিচালনা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার মণ্ডল। এর আগে একই অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২০ আগস্ট ওই শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মোছা. নাজমা নাহার।

বিদ্যালয় পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, এ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এই বিদ্যালয়ের আরও দুই শিক্ষকের নামও আসছে অভিযোগে। তা তদন্ত করছে স্কুল পরিচালনা কমিটি।

পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মণ্ডল জানান, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভায়  শিক্ষক আবু সাঈদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত ও তিনি আইনিভাবে সাজাপ্রাপ্ত হওয়ায় নিয়ম অনুসারে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কোনও শিক্ষক জড়িত কিনা তা খতিয়ে দেখছেন কর্তৃপক্ষ।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম