ঈদে হিলি স্থলবন্দরে সাত দিন আমদানি রফতানি বন্ধ

হিলি প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৭, ০৫:০২আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ০৫:০৭

হিলি শুল্ক স্টেশন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর শুল্কস্টেশনে সাত দিন সিঅ্যান্ডএফ এজেন্টের কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ ঘোষণা দিয়েছে। এতে ওই সময় বন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় পাসপোর্টধারী যাত্রীদের ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত কার্যক্রম চালু থাকবে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদ উপলক্ষে আজ আ্যসোসিয়েশনের এক বৈঠকে উৎসবটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আগামী ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা সাত দিন হিলি স্থলবন্দর শুল্কস্টেশনের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি মো. হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে জানান, ওই সাতদিন ছাড়াও ৮ তারিখ শুক্রবার হওয়ায় ওইদিনও বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকবে। এতে করে আসরে ৮ দিন হিলি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকার কোনও সুযোগ নেই। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারীদের যাতায়াত  কার্যক্রম চলবে।

/এএম /
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম