ঈদের আগে মসলার দাম বাড়লো চট্টগ্রামের পাইকারি বাজারে

চট্টগ্রাম ব্যুরো
২৫ আগস্ট ২০১৭, ০৬:৪৫আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ০৬:৫০

মসলা কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রামে পাইকারি বাজারে বিভিন্ন মসলার দাম বাড়ার অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলেও দেশে কৃত্রিম সংকট সৃষ্টির কারণে স্থানীয় বিভিন্ন পাইকারি বাজারে এলাচ, লবঙ্গ, জিরাসহ বিভিন্ন মসলার দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ক্রেতারা।

১০ দিন আগেও ভারত থেকে আমদানি করা জিরার মূল্য ছিল প্রতি কেজি ৩১৫-৩২০ টাকা। কোরবানির ঈদ সামনে রেখে এখন তা প্রতি কেজি ৩৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। অন্যদিকে, সিরিয়া থেকে আমদানি করা জিরার মূল্য প্রতি কেজি ৩৩০-৩৩৫ টাকা থেকে বেড়ে প্রতি কেজি ৩৬৮ টাকায় বিক্রি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, চট্টগ্রামের পাইকারি বাজারগুলোতে বেশি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন মসলা। এলএমজি ব্র্যান্ডের এলাচ প্রতি কেজি ১১৮০-১১৯০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১ হাজার ৩৬০ টাকায়, প্রতি কেজি লবঙ্গ ৮৪০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৯১০ টাকায় এবং প্রতি কেজি দারুচিনি ২০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২১০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে প্রতি কেজি ধনেপাতা ৫৮ টাকা, জায়ফল ৪৮০ টাকা, কালোমরিচ ৫৫০-৫৬০ টাকা, তেজপাতা ৮০-১৩৫ টাকা, মিষ্টি জিরা ৯৮ টাকা এবং প্রতি কেজি সরিষা ৫৫-৬০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে মসলার দাম বাড়া প্রসঙ্গে সিএবির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘মসলার মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরতে পাইকারি বাজারগুলোর উপর সরকারের নজরদারি বাড়ানো উচিত।’

/এসএসএ/এএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম