জামালপুরে জেএমবি সদস্য গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৭, ১৭:৪৯আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১৮:১৫

গ্রেফতারকৃত মো. হাসান শেখ (ছবি- প্রতিনিধি)

জামালপুর সদর উপজেলা থেকে মো. হাসান শেখ (৫২) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের দাবি, বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার ছোনটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জামালপুর র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃত মো. হাসান শেখ সদর উপজেলার ছোনটিয়া এলাকার মৃত জসিম উদ্দীনের ছেলে।
র‌্যাব সূত্র জানায়, মো. হাসান শেখ জেএমবির জেলা শাখার এক সময়কার দায়িত্বপ্রাপ্ত ও সামরিক শাখার এহসার ছিল।
কমান্ডার হায়াতুল ইসলাম খান জানান, ২০০৯ সালের ২৬ অক্টোবর জঙ্গি কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে অন্য এক সহযোগী জেএমবি সদস্য আব্দুল মাজেদসহ হাসান শেখ গ্রেফতার হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে সে আত্মগোপন করে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম