রাজশাহীতে ৪ পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৭, ১৬:৫৯আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১৭:০৯

রাজশাহীতে চারটি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুরে অভিযান চালিয়ে চারটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ পাঞ্জাতন আলী (৩৮) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৫ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ইউসুফপুর গ্রামে  পাঞ্জাতনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম । তিনি বলেন, ‘পাঞ্জানের বাড়িতে অস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর মেজর এএম আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি অপারেশন দল রাত দুইটার দিকে তার বাড়িটি ঘিরে রাখে। এরপর তল্লাশি চালিয়ে বাড়ি থেকে চারটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঞ্জাতন আলীকে আটক করা হয়। পাশাপাশি জব্দ করা হয় তার ব্যবহার করা একটি মোবাইল সেট ও একটি সিমকার্ড।

কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম  আরও বলেন, ‘শনিবার বেলা ১১টার দিকে চারঘাট থানায় পাঞ্জাতনকে হস্তান্তর করা হয়েছে। এরপর দুপুরে এ ঘটনায় চারঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম