ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারক চক্রের তিন সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৭, ১৭:৩৩আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১৭:৩৯

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারক চক্রের তিন সদস্য আটক ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারক চক্রের তিন সদস্যকে আটক কারেছে পুলিশ। আটক প্রতারক চক্রের সদস্যরা হলো— জেলার সরাইল উপজেলার শাহবাজপুরের মো. ইমতিয়াজ আহমেদ, আখাউড়া উপজেলার বড় কুড়িপাইকা গ্রামের আবুল কালাম ও একই গ্রামের মনির হোসেন। শুক্রবার (২৫ আগস্ট) রাতে জেলার আখাউড়া উপজেলার হীরাপুর থেকে তাদের আটক করা হয়। শনিবার (২৬ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্য্যালয়ের সম্মেলন কক্ষে আটক তিন জনকে হাজির করে সংবাদ সম্মেলন করে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘প্রতারকেরা কখনও পুলিশ সুপার, পুলিশ সার্জেন্ট, পরিবেশ অধিদফতরের সহকারী পুরচালক, বিএসটিআই কর্মকর্তা, আবার কখনও জেলা ছাত্রলীগ সভাপতিসহ বিভিন্ন নামে চাঁদাবাজি করত। শুক্রবার রাতে তারা আখাউড়া উপজেলার হীরাপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে পুলিশ সুপারের নাম করে চাঁদাবাজি করছিলো। এসময় ওই ব্যবসায়ীর সন্দেহ হয়। পরে ওই ব্যবসায়ীর সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসে। পুলিশের কাছে বিভিন্ন স্থানে প্রতারণার কথা শিকার করে এই তিন প্রতারক।’

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম