ট্রেনে নারীযাত্রীকে উত্ত্যক্ত করায় দুই শিক্ষার্থীর কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৭, ১৮:০৭আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১৮:১৩

আদালত ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে এক নারীযাত্রীকে (২১) উত্ত্যক্ত করার দায়ে অনার্স পড়ুয়া দুই ছাত্রকে ১৯ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল এ আদেশ দেন।
দণ্ডিতরা হলেন— রাজশাহী নগরীর খড়বনা এলাকার আসিফ ইকবাল (২৬) ও রাজশাহীর চারঘাট উপজেলার মমিনুল ইসলাম (২১)। দণ্ডিতদের একজন একটি বিশ্ববিদ্যালয়ের ও অন্যজন একটি কলেজের অনার্সের ছাত্র। ভুক্তভোগী ওই নারীযাত্রী রাজশাহী রেলওয়ে স্টেশন সংলগ্ন শিরোইল এলাকার বাসিন্দা। ঈদের ছুটিতে ওই ট্রেনের একই বগিতে রাজশাহী ফিরছিলেন।
রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, ‘শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্ত ওই দুই তরুণকে রাজশাহী স্টেশনে বসানো ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল প্রত্যেককে ১৯ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেন। আইনি প্রক্রিয়া শেষে দণ্ডিতদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।’
রাজশাহী রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসে পদ্মা একপ্রেস ট্রেন। এই ট্রেনের ‘ঙ’ বগিতে ওই নারী যাত্রীর আসন ছিল। তার আসনের পেছনেই একদল তরুণ বসেন। যাত্রাপথে তাকে নানাভাবে উত্ত্যক্ত করেন এই তরুণরা। এদের দু’জন নেমে যান আব্দুলপুর ও ঈশ্বরদী স্টেশনে। বাকি দু’জন আসেন রাজশাহীতে। তরুণী পথেই মোবাইল ফোনে ঘটনা জানিয়ে দেন স্বজনদের। তারা রাজশাহী স্টেশনে ট্রেন পৌঁছানোর পর দুই যুবককে ধরে পুলিশে দেন।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম