কালিয়াকৈরে পিকআপকে ট্রেনের ধাক্কা, নিহত ২

গাজীপুর প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৭, ১৮:৩১আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১৮:৪৩

ঢাকা-খুলনা রেল সড়কের কালিয়াকৈর উপজেলায় ট্রেন-পিকআপ সংঘর্ষ গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। শনিবার বিকাল পৌনে তিনটায় ঢাকা-খুলনা রেল সড়কের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্কের পূর্বপাশে বক্তারপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঢাকা-খুলনা রেল সড়কে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

নিহতরা হলো বাবুল মিয়া (৩০) ও শাকিল খান (৩৫)। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার শাহজাহান ও রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, শনিবার সিরাজগঞ্জ থেকে মাছ ভর্তি একটি পিকআপ ভ্যান ঢাকা যাচ্ছিল। পথে যানজট এড়াতে পিকআপ ভ্যানটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি আঞ্চলিক সড়ক দিয়ে যেতে থাকে। কালিয়াকৈরের হাইটেক পার্কের পূর্বপাশে বক্তারপুর এলাকায় অরক্ষিত একটি রেলক্রসিং দিয়ে পিকআপভ্যানটি ঢাকা-খুলনা রেলসড়ক পার হওয়ার সময় থেমে যায়। এ সময়ে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ওই পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। পিকআপটি আটকে গেলে ট্রেনটি পিকআপটিকে টেনে হিছড়ে ঘটনাস্থল থেকে প্রায় আধাকিলোমিটার দূরে গিয়ে থামে। এতে পিকআপটি দুমড়ে মুছড়ে যায় এবং পিকআপ আরোহী দুইজন ঘটনাস্থলে নিহত ও অপর তিনজন আহত হন।

স্থানীয়রা আহত ৩ জনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আশংকাজনক অবস্থায় দুই জনকে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু রায়হান সিদ্দিক জানান, মাথায় গুরুতর জখমসহ আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম