উখিয়ায় ৬৭ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৭, ২১:২২আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ২১:৩৪

আটক

কক্সবাজারের উখিয়ায় ৬৭ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের সময় তাদের আটক করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. কায় কিসলু বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. কায় কিসলু জানান, মিয়ানমারের বিভিন্ন সীমান্ত দিয়ে দলে দলে ভাগ হয়ে রোহিঙ্গারা কুতুপালং ক্যাম্পে প্রবেশের চেষ্টা করছে, এমন খবর পেয়ে ৬৭ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে তাদের বিজিবি’র মাধ্যমে দেশে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট মিয়ানমারের আরকান রাজ্যে পুলিশ পোস্টে হামলায় পর সীমান্ত পার হয়ে রোহিঙ্গারা আসতে শুরু করে। এর আগে গত বছরের ৯ অক্টোবর একইভাবে সহিংস হামলায় অন্তত ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে কক্সবাজার জেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম