বরিশালে ফুলবাড়ি দিবস পালিত

বরিশাল প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৭, ২৩:৪১আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ২৩:৪৪

বরিশালে ফুলবাড়ী দিবস পালন বরিশালে ফুলবাড়ি দিবস পালিত হয়েছে। ফুলবাড়ী ট্র্যাজেডির এগারতম বার্ষিকী উপলক্ষে শনিবার সমাবেশ, র‌্যালি ও শহীদ মিনারে শহীদদের স্মরণে পূস্পামাল্য অর্পণ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি বরিশাল জেলা শাখা। শনিবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে সদররোডে সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ।
সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, অধ্যাপক জলিলুর রহমান, নৃপেন্দ নাথ বাড়ৈ, সুজয় বিশ্বাস, সাইদুর রহমান, দিপংকর কুন্ড, মিঠুন চক্রবর্তী,  নবীন আহমেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, “বর্তমান শাসকদল তৎকালীন বিরোধী দলে থাকাকালীন বলেছিলেন, ‘ক্ষমতায় গেলে তেল-গ্যাস জাতীয় সম্পদ রক্ষা করা করা হবে। ক্ষমতার মসনদে বসার পর তা ভুলে গেছেন। তারা (সরকার) দেশের জাতীয় সম্পদ ধ্বংস করে দিচ্ছেন।

বক্তারা আরও বলেন, ‘দূর্নীতির দায়-মুক্তি আইন বাতিল, দালালদের বিচারসহ রক্তেলেখা ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে।’

সেইসঙ্গে অবিলম্বে ফুলবাড়ির ত্যাগী নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান।

সমাবেশ শেষে তারা সদররোড হয়ে র‌্যালি বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ি আন্দোলনে শহীদ তরিকুল, সালেকিন, আল আমিন, বীরযোদ্বা বাবুল রায়, প্রদীপের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম