বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল জাদুঘরের সামনে আ. লীগ নেতার অবৈধ পশুর হাট

ভোলা প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৭, ০০:৩৮আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ০১:১৪

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল জাদুঘরের সামনে আ. লীগ নেতার অবৈধ পশুর হাট ভোলা সদরের আলীনগরের মৌটুপি গ্রামে জন্ম নেওয়া জাতির এক বীর সেনানী বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। তার নামে স্থাপিত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাট বসিয়েছেন। ফলে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের পরিবেশ নষ্ট হচ্ছে।
আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ জানিয়েছেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা সেলিম জমাদ্দার সম্পূর্ণ অবৈধভাবে জাদুঘরের সামনে পশুর হাট বসিয়েছেন। এ ব্যাপারে নিষেধ করা হলেও তারা সেটি শোনেননি। এতে করে জাদুঘরের পরিবেশ নষ্ট হচ্ছে। 
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের কেয়ারটেকারের দায়িত্ব পালন করছেন মো. সেলিম। তিনি জানান, গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে পশুর হাট বসানোর কারণে এখানকার পরিবেশ নোংরা হচ্ছে। কিন্তু তাদেরকে কিছু বলার নেই। গত কয়েক বছর যাবৎ তারা এখানে অবৈধভাবে পশুর হাট বসাচ্ছে। পত্রিকায় খবরও ছাপা হয়েছে কিন্তু অবৈধ পশুর হাট বন্ধ হচ্ছে না।
ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃধা মো. মোজাহিদুল ইসলাম বলেন, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জানলে ভালো হতো। সাংবাদিকের মাধ্যমে জেনেছি। এখন ব্যবস্থা নেবো।
এ ব্যাপারে অভিযুক্ত সেলিম জমাদ্দারের বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের