ত্রাণ ও ধানের চারা পেয়ে খুশি গাইবান্ধার বানভাসি মানুষেরা

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা
২৭ আগস্ট ২০১৭, ০০:৪৪আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ০০:৫২

ত্রাণ পেয়ে খুশি বানভাসি মানুষেরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ত্রাণ নিতে পেরে খুশি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বানভাসি মানুষেরা। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকরা আমন ধানের চারা পাওয়ায় নতুন করে তাদের মনে আশার সঞ্চার হয়েছে।

শনিবার (২৬ আগস্ট)  সকাল ১১টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যাদুর্গত তিন হাজার মানুষকে ত্রাণ সামগ্রী ও ৯০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে আমন ধানের চারা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর হাত থেকে ত্রাণ পাওয়া গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজলা গ্রামের আছিয়া বেগম বলেন, ‘১৪ দিন হলো বানের পানিতে ঘর ডুবে আছে। স্বামীর কাজকাম না থাকায় ঘরের খাবার শেষ হয়ে গেছে চার দিন আগে। ধার দেনা করে স্বামী আর দুই সন্তানকে নিয়ে এক বেলা ভাত জুটলেও দু’বেলাই না খেয়ে থাকতে হয়। এমপি হামার নাম দেওয়ায় শেখের বেটি ত্রাণ দিলো। শেখের বেটির ত্রাণ দিয়ে এখন স্বামী-সন্তান নিয়ে দু’বেলা হলেও খেতে পাবো।’

একই গ্রামের আম্বিয়া বেগম বলেন, ‘বানের মধ্যে শেখের বেটি হামার ঘরে খোঁজ নিতে আসছে এতেই খুশি। বাবা এর চাইতে আর কী খুশি আছে। শেখের বেটির হাত থেকে পাওয়া ত্রাণ হামার খুব উপকার হবে। আল্লাহ শেখের বেটি আর এমপি কালামকে বাঁচে রাখুক এই দোয়া করি ।’

ত্রাণ পাওয়া ষাটোর্ধ্ব সামছুল হক মুন্সি বলেন, ‘নৌকায় সারাজীবন ভোট দিছি। কিন্তু কোনোদিন কোনও কিছু পাই নাই। এইবার হামার ভোট কাজোত নাগছে। বানের পানিতে ডুবে থাকা হামার কষ্ট দেখপার প্রধানমন্ত্রী হামার এলাকায় আসছেন। হামার ঘরে খোঁজখবর আর হাতত ত্রাণ তুলে দিচ্ছেন। হামার আর কোনও কষ্ট নেই।’ ত্রাণের বস্তায় চাল, ডাল, শুকনা খাবার, ম্যাচ, মোমবাতি সবই আছে। এসব দিয়ে স্ত্রীকে নিয়ে কয়েকদিন ভালোভাবে চলতে পারবেন বলে জানান তিনি।

শুধু আছিয়া, আম্বিয়া বেগম ও সামছুল হক মুন্সিই নয় বন্যাদুর্গত এলাকার তিন হাজার মানুষ প্রধানমন্ত্রীর ত্রাণ পাওয়ায় খুশি হয়েছেন। এছাড়া দুর্গত এলাকার ৯০ জন ক্ষতিগ্রস্ত কৃষক পেয়েছেন আমন ধানের চারা।

আমন চারা পাওয়া কৃষক তাজুল ইসলাম ও মোন্তাজ আলী জানান,বন্যার পানিতে তাদের জমির আমন ধান পচে নষ্ট হয়েছে। এই দুঃসময়ে প্রধানমন্ত্রীর দেওয়া আমন চারা তাদের মনে নতুন করে আশার সঞ্চার সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্ত জমিতে পুনরায় চারা লাগাতে ঝুঁকে পড়বেন তারা। জমিতে ধানের ফলন ভালো হলে তা দিয়ে সংসার চলবে তাদের।

গোবিন্দগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, বানভাসি তিন হাজার মানুষের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, চিনি, লবণ, চিড়া, মুড়ি, মোমবাতি এবং দেয়াশলাই রয়েছে। 

ত্রাণ ও আমন চারা বিতরণের পর প্রধানমন্ত্রী উপজেলা পরিষদ হল রুমে রাজনৈতিক নেতাকর্মী, সুধী মহল, মুক্তিযোদ্ধা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি জোহরের নামাজ আদায় ও দুপুরে খাবার খেয়ে দুপুর দুইটার দিকে হেলিকপ্টারে করে বগুড়ার সারিয়াকান্দির উদ্দেশ্যে গোবিন্দগঞ্জ ত্যাগ করেন। এর আগে, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে সকাল ১০টা ৮ মিনিটে গোবিন্দগঞ্জে এসে পৌঁছান।

আরও পড়ুন: 

‘বন্যাদুর্গত ৫০ লাখ পরিবার পাবে ১০ টাকা দরের ৩০ কেজি করে চাল’

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম