সিলেটে নিখোঁজের দুই দিন পর তরুণীর লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৭, ১৭:০০আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৭:০৪

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে নেওয়া হচ্ছে (ছবি- প্রতিনিধি)

নিখোঁজের দুই দিন পর সিলেট নগরীর কুমারগাঁও মাহমুদ শাহ টিলার একটি পুকুর থেকে আকলিমা নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ আগস্ট) দুপুরে ওই লাশ উদ্ধার করা হয়। সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আকলিমা সুনামগঞ্জের সিংপুর গামের সানফর আলীর ছেলে।

পুলিশ জানায়, আকলিমা ও তার এক বোন কুমারগাঁও মাহমুদ শাহ টিলার পার্শ্ববর্তী এক কলোনিতে বসবাস করে আসছিল। শুক্রবার (২৫ আগস্ট) দুপুর থেকে আকলিমা নিখোঁজ হয়। এরপর তার আর কোনও খোঁজ মিলেনি। রবিবার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি শফিকুল ইসলাম বলেন, ‘লাশের মুখমন্ডল পুরোটাই পঁচে গেছে। তার গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, আকলিমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম