উখিয়ায় রোহিঙ্গাদের সহায়তাকারী দুই দালাল আটক

কক্সবাজার প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৭, ১৮:১৬আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৮:২১

আটক

কক্সবাজারে উখিয়া থেকে রোহিঙ্গাদের সহায়তাকারী দুই দালালকে আটক করেছে পুলিশ। এসময় ৭৫ জন রোহিঙ্গাকেও আটক করা হয়। সোমবার (২৮ আগস্ট) সকালে থাইংখালী এলাকা থেকে এদের আটক করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মো. কায় কিসলু এ তথ্য জানিয়েছেন।

আটককৃত দুই দালাল হলো, জাকির হোসেন ও আনোয়ার ইসলাম। তারা উখিয়ার থাইংখালী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ৭৫ জন রোহিঙ্গাকেও আটকের পর বালুখালী বিওপির মাধ্যমে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এর আগে  সকালে টেকনাফ সীমান্তের ২টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী ১৪১ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। একইভাবে গতকালও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের সময় আটক হওয়া ৬৭ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

উল্লেখ্য, মিয়ানমারে সৃষ্ট সহিংস পরিস্থিতির কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন পয়েন্টে পুলিশী পাহারা জোরদার করা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম