খালিশপুর জুট মিলে শ্রমিক বিক্ষোভ

খুলনা প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৭, ২০:০৫আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ২০:৩৮

খালিশপুর জুট মিলে বিক্ষোভরত শ্রমিকদের একাংশ (ছবি- প্রতিনিধি)

বকেয়া মজুরি পরিশোধ না করায় বিক্ষোভ শুরু করেছেন খালিশপুর জুট মিলের শ্রমিকরা। সোমবার (২৮ আগস্ট) বেলা ২টা থেকে মিলের প্রধান কার্যালয় ঘেরাও করে তারা বিক্ষোভ শুরু করেন। শেষ খবর অনুযায়ী সন্ধ্যা ৭টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা মিলের ভেতরে ছিলেন। খালিশপুর জুট মিলের হিসাব বিভাগীয় সুলতান মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

সুলতান মাহমুদ জানান, বকেয়ার দাবিতে হঠাৎ করেই শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। তারা কাজে যোগ না দেওয়ায় মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, শ্রমিকদের সঙ্গে মিল কর্তৃপক্ষের আলোচনা চলছে। শ্রমিকরা যাতে শিগগিরই কাজে যোগদান করেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মিল সূত্রে জানা গেছে, ২০০৭ সালে শ্রমিক ছাঁটাইয়ের মাধ্যমে পিপলস জুট মিল বন্ধ করে দেয় তত্ত্বাবধায়ক সরকার। এতে বেকার হয়ে পড়েন প্রায় পাঁচ হাজার শ্রমিক-কর্মচারী। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ২০১১ সালের ৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিপলস জুট মিলের নাম বদলে খালিশপুর জুট মিল করেন এবং এখানে আবারও উৎপাদন শুরু হয়। দৈনিক মজুরিতে শ্রমিক নিয়োগের শর্তে এ মিলে উৎপাদন শুরু হয়। সেসময় থেকে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তারা দৈনিক মজুরিতে কাজ করে আসছেন।

সূত্র আরও জানায়, গত এক বছর থেকে শ্রমিকদের মজুরি বকেয়া পড়তে শুরু করে। এর ধারাবাহিকতায় শ্রমিকদের চার সপ্তাহর মজুরি বকেয়া পড়ে। মজুরি পরিশোধের দাবিতে শ্রমিকরা স্বোচ্চার হলে ২৪ আগষ্ট কর্তৃপক্ষ এক সপ্তাহের মজুরি দেয়। এছাড়া আজ (সোমবার) বাকি তিন সপ্তাহর মজুরি পরিশোধ করার আশ্বাস দেয়। আজ সকাল সাড়ে ১০টায় মিলের ভারপ্রাপ্ত প্রকল্প প্রধান গোলাম আজম মোহা. মাহবুব উর রশীদ জুলফিককার উৎপাদন কার্যক্রম দেখতে যান। এসময় তিনি শ্রমিকদের আগামী দুই সপ্তাহের মধ্যে বকেয়া মজুরি দেওয়ার কথা জানান। এতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা যায়।

সূত্র জানায়, বেলা ২টার দিকে মিলের ১নং ইউনিট, দুপুর আড়াইটায় ২নং ও ৩নং ইউনিটের শ্রমিকরা কর্মস্থল ত্যাগ করে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিলের প্রশাসনিক বিভাগে গিয়ে মিছিল করেন। সন্ধ্যা ৬টার দিকে শ্রমিকরা মিলের প্রধান ফটকের সামনে থেকে মিছিল বের করেন।

এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তৃপক্ষ মিল গেটে নোটিশ টানায়। মিলের ভারপ্রাপ্ত প্রকল্প প্রধান গোলাম আজম মোহা. মাহবুব উর রশীদ জুলফিককারের সই করা ওই নোটিশে উল্লেখ করা হয়, শ্রমিকরা অবৈধভাবে মিলের উৎপাদন বন্ধ করেছেন। সন্ধ্যা ৭টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা গিয়ে ওই নোটিশ ছিড়ে ফেলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম