ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে যানজট কমেছে

কুমিল্লা প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৭, ২০:৫৭আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ২১:০০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে যানজট কমেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুপুরের পর থেকে কুমিল্লার অংশে যানজট কমেছে। রবিবার গভীর রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত তীব্র যানজট ছিল। এতে ভোগান্তিতে পড়েন ওই রুটের যাত্রীরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ( সোমবার রাত সাড়ে ৮টা) জানা গেছে ঢাকামুখী সোনারগাঁও, মুন্সীগঞ্জের লৌহজংয়ের মেঘনা সেতু পর্যন্ত দীর্ঘ যানজট রয়েছে।

সোমবার দাউদকান্দির মেঘনা-গোমতি সেতুর কুমিল্লা অংশে দুই সেতুর টোল প্লাজায় ওজন পরিমাপক যন্ত্রে ধীরগতির কারণে কুমিল্লার অংশে তিন কিলোমিটার যানজট ছিল। যা এখন নেই। দিন বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমতে থাকে।

যানজটের কারণ জানতে চাইলে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘দাউদকান্দি টোল প্লাজায় ওজন পরিমাপক যন্ত্রের ধীরগতির কারণে গভীর রাত থেকে দুপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। ঈদ পর্যন্ত  ওজন পরিমাপক যন্ত্রে ধীরগতি থাকলে ফের যানজট হওয়ার  আশঙ্কা রয়েছে। তবে আমরা নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন কিলোমিটার জুড়ে যানজট

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম