ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের ঘটনায় একজন গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৭, ১৮:২৯আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৮:৪৮

ধর্ষক অপু হালদারকে গ্রেফতার করেছে পুলিশ বরিশালের আগৈলঝাড়ায় এসিড ছুড়ে ঝলসে দেওয়ার ভয় দেখিয়ে কলেজ ছাত্রী ধর্ষণের ভিডিওচিত্র ধারণ মামলার প্রধান আসামি কলেজ ছাত্র অপু হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ আগস্ট) রাতে গ্রেফতার করে সোমবার (২৮ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।
নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্ণোগ্রাফি আইনে দায়ের করা এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, বরিশাল বিএম কলেজের মানবিক বিভাগের প্রথমবর্ষের ছাত্র অপু হালদার (২০) চলতি বছরের ৫ মে পার্শ্ববর্তী গ্রামের কলেজছাত্রীকে পড়াশুনায় সহায়তার কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। আর ধর্ষণের ভিডিওচিত্র তার মোবাইলফোনে ধারণ করে। এরপর থেকে ওই ছাত্রীকে অপু হালদার ব্ল্যাকমেইল করে আবারও ধর্ষণ করতে চায়। এ বিষয়টি ওই ছাত্রী তার পরিবারের কাছে জানায়। ধর্ষণের ঘটনা কারও কাছে বললে মোবাইলফোনে ধারণ করা ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় অপু ও তার লোকজন।
পরে ধর্ষিতার পিতা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্ণোগ্রাফি আইনে দু’জনকে আসামি করে গত ২০ জুলাই মামলা দায়ের করেন (মামলা নম্বর- ৮)।
ওই মামলার প্রধান আসামি ধর্ষক অপু হালদারকে রবিবার রাতে উপজেলার সীমান্তবর্তী বাটরা এলাকা থেকে গ্রেফতার করেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান।
পুলিশ জানায়, অপু হালদার নামের ওই কলেজছাত্র উপজেলার রাজিহার ইউনিয়নের উত্তর বাহাদুরপুর গ্রামের অজিত হালদারের ছেলে।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম