বিআইডাব্লিউটিসি’র বিশেষ ঈদ সার্ভিস শুরু বুধবার

বরিশাল প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৭, ১৯:২৩আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ২০:১০

এমভি মধুমতি ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) বিশেষ সার্ভিস শুরু হচ্ছে বুধবার (৩০ আগস্ট) থেকে। এদিন সন্ধ্যা থেকে পরের সাত দিন পর্যন্ত ঢাকা-বরিশাল-খুলনা-ঢাকা রুটে চলবে ঈদের বিশেষ ট্রিপ। এ সময়ে বিআইডাব্লিউটিসির ছয়টি বিশেষ স্টিমার এসব রুটে যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত সংস্থাটির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্যিক/যাত্রী পরিবহন) শেখ মু. নাছিম।
আট দিনের এ বিশেষ ঈদ সার্ভিস ট্রিপে চলাচলকারী ছয়টি স্টিমার হলো— পিএস (প্যাডেল স্টিমার) অস্ট্রিচ, পিএস মাহসুদ, পিএস টার্ন, পিএস লেপচা এবং এমভি (মোটর ভেসেল) মধুমতি ও এমভি বাঙালি।
মু. নাছিম জানান, ঈদে সার্ভিসের সময় নিয়মিত রুটের জাহাজও ঢাকা, চাঁদপুর, বরিশাল, ঝালকাঠী, হুলারহাট, মোড়েলগঞ্জ ও খুলনা রুটের যাত্রীদের চলাচলে সংযোগ-সুবিধা দেবে।
বিআইডাব্লিউটিসি সূত্রে জানা গেছে, পিএস অস্ট্রিচ ও পিএস লেপচা সদরঘাট থেকে ঈদের বিশেষ ট্রিপ শুরু করবে যথাক্রমে বুধবার সন্ধ্যা ৬টা ও ৭টায়। এছাড়া, পিএস অস্ট্রিচ ঢাকা থেকে ৩ সেপ্টেম্বর এবং বরিশাল থেকে ১ ও ৫ সেপ্টেম্বর যাত্রা করবে। পিএস লেপচা হুলারহাট থেকে ছাগবে ৩ সেপ্টেম্বর।
পিএস টার্ন ঢাকার সদরঘাট থেকে যাত্রা করবে ৪ সেপ্টেম্বর, একই দিন রাতে স্টিমারটি বরিশাল থেকে রওনা করবে। পিএস মাহসুদ ঢাকা থেকে ২ সেপ্টেম্বর ও বরিশাল থেকে ৪ সেপ্টেম্বর যাত্রা করবে।
এদিকে, এমভি বাঙালি ঢাকা থেকে ৩১ আগস্ট ও ৪ সেপ্টেম্বর এবং বরিশাল থেকে ২ ও ৬ সেপ্টেম্বর যাত্রা করবে। আর এমভি মধুমতি ঢাকা থেকে ছাড়বে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর এবং মোড়েলগঞ্জ থেকে ছাড়বে ৩ সেপ্টেম্বর।
বিআইডব্লিটিসি’র বরিশাল স্টেশনের সহ-মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ জানান, যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য নারায়ণগঞ্জ ও বরিশালে টাগবোট ও পাইলটিং প্রস্তুত রাখা হবে। তিনি আরও জানান, ঈদের বিশেষ ট্রিপ হলেও ঢাকা-বরিশাল রুটের ভাড়া বাড়বে না। বছরের অন্য সময়ের মতোই এসময়ও একমুখী ভাড়া থাকবে প্রথম শ্রেণিতে ১,০৫০ টাকা; দ্বিতীয় শ্রেণিতে (বেসরকারি লঞ্চের প্রথম শ্রেণির সমতূল্য) ৬৩০ টাকা ও ডেকে ১৭০ টাকা। এ রুটের বেসরকারি লঞ্চের তুলনায় এই ভাড়া শতকরা ৩০ থেকে ৬০ ভাগ কম।
ছয়টি স্টিমার ছাড়াও ঈদের বিশেষ ট্রিপের আওতায় ১১টি উপকূলীয় রুটে চলাচল করবে বিশেষ সি-ট্রাক সার্ভিস। ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এমভি মনিরুল হক ও এমভি বারো আওলিয়া নামে দু’টি সি-ট্রাক দিয়ে হাতিয়া ও সন্দ্বীপের সঙ্গে চট্টগ্রামের সংযোগ রক্ষা করা হবে।
বিআইডাব্লিউটিসি সূত্র জানায়, ঈদের সময় ওয়াটার বাস ও ফেরি সার্ভিসও নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন-

বেরোবিতে হামলার শিকার দুই ছাত্রলীগ নেতা, অভিযোগ চাঁদাবাজির

সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম