সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৭, ১৯:২২আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৯:২৩

সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা (ছবি: প্রতিনিধি) জাতীয় সংসদ নির্বাচন ও ঈদকে সামনে রেখে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরতে এবং শুভেচ্ছা জানাতে সাতক্ষীরার আশাশুনিতে টানানো আওয়ামী লীগ নেতার ছবি সম্বলিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে আশাশুনি খাজরা ইউনিয়নের বিভিন্ন এলাকার ব্যানার ছেঁড়া হয়।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৩ আসনের প্রার্থী,  ডা. আ ফ ম রুহুল হক এমপি এই ঘটনার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ‘যারা সরকারের উন্নয়ন চায় না, যারা ২০১৩-১৪ সালে দেশটাকে জঙ্গি সস্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, তারা কিছুদিন হাইব্রিড নেতাদের অন্তরালে লুকিয়ে ছিল। তারা আবার মাথা তোলার চেষ্টা করছে। আমি এ সব দুর্বৃত্তের গ্রেফতার ও তীব্র নিন্দা জানাছি।’  সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা (ছবি: প্রতিনিধি)

উল্লেখ্য গত শনিবার দিনগত রাতে সাতক্ষীরা- ৩ আসনে বিএনপির সম্ভব্য প্রার্থী ড.শহিদুল আলমের পোস্টার সাতক্ষীরা, দেবহাটা, কালিগঞ্জ ও আশাশনির বিভিন্ন এলাকা থেকে ছেড়া হয়। এঘটনায় দুই জনকে আটক করে পুলিশ।

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের