দেশে বিরোধী দলগুলো কাজ করতে পারছেনা: রব

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৭, ২০:৩৬আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ২০:৪৪

আ স ম আব্দুর রব (ফাইল ফটো) দেশে বিরোধীদলগুলো কাজ করতে পারছে না, সরকার তাদের মিছিল মিটিং করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল পাঁচটায় লক্ষ্মীপুর সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ অভিযোগ করেন।
আ স ম আব্দুর রব বলেন, ‘দেশে বাক স্বাধীনতা নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই, অনাকাঙ্খিত পরিস্থিতির মধ্যদিয়ে চলছে দেশ। এ অবস্থার উত্তোরণ না হলে নির্বাচন কমিশন এবং সরকার সব দলের অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে না পারলে কী হবে তা এ মুহূর্তে বলা মুশকিল।’

সরকারের সমালোচনা করে জেএসডি সভাপতি বলেন, ‘প্রত্যেকটি ঘরেই মানুষ সরকারের বিপক্ষে চলে গেছে। একইভাবে বিগত সরকারের কর্মকাণ্ডে তাদের বিপক্ষেও রয়েছে সাধারণ মানুষ। তারা দেশের মানুষ তৃতীয় শক্তির রাজনীতি দেখতে চায়।’

তৃতীয় শক্তির জোট গঠন নিয়ে রব বলেন, ‘নির্বাচনের পরিবেশ থাকলে অচিরেই সাবেক প্রেসিডেন্ট বি চৌধুরীরর নেতৃত্বে সমমনা বাম রাজনৈতিক শক্তি নিয়ে তৃতীয় রাজনৈতিক জোট গঠন করা হবে। ওই জোট থেকে তিনশ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়া হবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া রব, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলাল হোসেন, সহ-সম্পাদক আলহাজ্ব এম এ ইঊছুফসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম