সিলেটে চাঁদা আদায়কালে গ্রেফতার ৪

সিলেট প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৭, ২২:১৫আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ২২:১৮

সিলেটে চাঁদা আদায়কালে গ্রেফতার ৪ সিলেট নগরীর লামাবাজার এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়কালে পুলিশ আগ্নেয়াস্ত্রসহ চার জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে কোতোয়ালি থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাদেক কাওসার দস্তগীরও ছিলেন।

গ্রেফতার চার জন হলেন কোতোয়ালি থানার উত্তরবাগবাগি ৩৪৭ নং বাসার শশধর তালুকদারের ছেলে শুভেন্দু তালুকদার, লামাবাজার ছায়াতরু ২১/২ নং বাসার মৃত মোহন লালের ছেলে অপু ঘোষ, বীলপাড়েরর ৭৩ নং বাসার মৃত বিজয় রায়ের পুত্র উজ্জল রায় চৌধুরী ও দাঁড়িয়াপাড়ার মেঘনা ১৪ নং বাসার মৃত সুশীল রায়ের ছেলে সৌরভ রায়।

ওসি গৌছুল হোসেন জানান, এই চার জন দীর্ঘদিন ধরে লামাবাজারের একটি দোকানে চাঁদা আদায় করে আসছিল। তারা রোজার ঈদের আগে একজনকে তুলে নিয়ে ১৫ হাজার টাকা চাঁদা আদায় করে। সোমবার (২৮ আগস্ট) তারা পূর্বের ন্যায় আবারও ওই দোকানে চাঁদা আদায় করতে যায়। ওই দোকানের মালিক চাঁদা না দিয়ে মঙ্গলবার তাদেরকে আসতে বলে। বিষয়টি পুলিশকে জানালে ওই এলাকায় পুলিশ ওঁৎ পেতে থাকে। এরমধ্যে চাঁদা নিতে আসলে পুলিশ চার জনকে গ্রেফতার করে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম