ত্রাণের চাল পাচার: কেন্দুয়ায় ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৭, ০৪:১০আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ০৪:১৫

নেত্রকোনা নেত্রকোনার কেন্দুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দ ত্রাণের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় চালসহ তিন ব্যক্তিকে আটকের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা হয়েছে। আটক সাদেক, জুয়েল ও জুলহাসকে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে বুধবার দুপুরে (৩০ আগস্ট) নেত্রকোনা আদালতে পাঠায় পুলিশ।

কেন্দুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতে বলাইশিমুল ইউপি চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক, কর্মচারী ইলিয়াস,সাদেক মিয়া, অটোরিকশা চালক জুয়েল মিয়া ও জুলহাস মিয়াকে আসামি করে এ মামলা করেন।

জানা গেছে, আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কৃষকদের বিশেষ ত্রাণ (ভিজিএফ) প্রদানের লক্ষ্যে গত এপ্রিল মাসে ওই ইউনিয়নের ৩৭৬ জন কৃষকের নামের একটি তালিকা করা হয়। তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে গত মে থেকে প্রতি মাসে ৩০ কেজি চাল ও ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত রবিবার ৩০৮ জন সুবিধাভোগীর মধ্যে আগস্ট মাসের চাল ও টাকা বিতরণ করা হয়। তবে ওইদিন ৬৮ জন সুবিধাভোগী অনুপস্থিত থাকায় তাদের ৪০ বস্তা চাল পরে বিতরণের জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়।

মঙ্গলবার রাত ৮টার দিকে চেয়ারম্যানের নির্দেশে ইউনিয়ন পরিষদের নিরাপত্তার দায়িত্বে থাকা সাদেক মিয়া দুটি অটোরিকশাযোগে ওই ৪০ বস্তা থেকে ১৬ বস্তা চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচার করার প্রস্তুতির সময় খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ গিয়ে চালসহ ৩ জনকে আটক করে।

মামলার বাদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, চেয়ারম্যান ঘটনাস্থলে না থাকলেও আটক সাদেক মিয়ার স্বীকারোক্তির ভিত্তিতে চেয়ারম্যানকে আসামি করা হয়েছে। তবে অভিযুক্ত বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক বলেন,‘৬৮ জন কার্ডধারীর ৪০ বস্তা চাল পরিষদে মজুদ ছিল। কিন্তু আমি নেত্রকোনা থাকার সুযোগে আমাকে বিপদে জড়ানোর জন্য ষড়যন্ত্রমূলকভাবে সাদেক এ ঘটনা ঘটিয়েছে।’

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পাঁচদিনের রিমান্ড চেয়ে আটকদের আদালতে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম