ঝালকাঠিতে ৬৪ স্থানে কোরবানির পশুহাট

ঝালকাঠি প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৭, ০৬:০১আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ০৬:১৯

ঝালকাঠির পশুহাট ঈদুল আজহা উপলক্ষে ঝালকাঠি জেলার চার উপজেলায় ৬৪ স্থানে স্থায়ী ও  অস্থায়ী কোরবানির পশুর হাট বসেছে। স্থানীয় খামারি ও দূর থেকে ফডিয়াদের নিয়ে আসা গরুতে সরগরম হয়ে উঠছে হাটগুলো। তবে ঈদের সময় কম ও দাম বেশি হওয়ায় পশুর হাটগুলোতে ক্রেতাদের ভিড় নেই। ক্রেতাদের আগ্রহ কম থাকায় দুশ্চিন্তায় রয়েছেন ইজারাদাররা।
ঝালকাঠি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,  সদর উপজেলায় হাট রয়েছে ১৬টি। এরমধ্যে অস্থায়ী হাটের অনুমোদন দেওয়া হয়েছে শহরের গুরুদাম ও পিপলিতা এলাকার শিমুলতলা বাজারে। নলছিটি উপজেলায় হাট রয়েছে ১৮টি। এরমধ্যে অস্থায়ী হাটের অনুমোদন দেওয়া হয়েছে শহরের চায়না মাঠ ও কালিজিরা ব্রিজের পশ্চিম ঢালে। রাজাপুর উপজেলায় হাট রয়েছে ১৬টি। এরমধ্যে অস্থায়ী হাটের অনুমোদন দেওয়া হয়েছে আলগী জামে মসজিদ প্রাঙ্গণে। কাঠালিয়া উপজেলায় হাট রয়েছে ১৪টি। এরমধ্যে অস্থায়ী হাটের অনুমোদন দেওয়া হয়েছে বটতলা বাজারে।

জেলা প্রাণিসম্পদ অধিদফতর সূত্রে জানা গেছে, ঝালকাঠি জেলায় প্রাকৃতিকভাবে গরু মোটাতাজা করার খামারি রয়েছে তিন হাজার ২৬৬ জন।  এদের খামারে গরু মোটাতাজা করা হয়েছে ১৬ হাজার ৯৩৩টি। সদর  উপজেলার এক হাজার ১৬৬ জন খামারির গরু মোটাতাজা করণের আওতায় রয়েছে চার হাজার ২৬০টি। নলছিটি উপজেলার এক হাজার ২০ জন খামারির গরু মোটাতাজা করণের আওতায় রয়েছ আট হাজার ১৯৭টি। রাজাপুর উপজেলার ৬৭৫ জন খামারির গরু মোটাতাজা করণের আওতায় রয়েছে দুই হাজার ৫১৮টি। কাঠালিয়া উপজেলার ৪০৫ জন খামারির গরু মোটাতাজা করণের আওতায় রয়েছে এক হাজার ৯৫৮টি।

সদর উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘প্রত্যেক খামারিকে প্রথমে গাভীর বাচ্চা (বাছুর) নির্বাচনের পর কৃমিমুক্ত করতে হবে।

প্রাকৃতিক ঘাস, দানাদার খাবার, খৈল, ভূষি, ভাতের মাড় এবং বৈজ্ঞানিক উপায়ে তৈরী ইউরিয়া মোলাসেস স্টপ (ইউএমএস) পদ্ধতি ব্যবহার করে পার্শ্বপ্রতিক্রিয়াহীন উপায়ে গরু মোটাতাজা করা হয়ে থাকে।’

নলছিটি উপজেলার বড় প্রেমহার গ্রামের খামারি মো. আলমগীর হোসেন বলেন, ‘১২ টি বাছুর নিয়ে গত বছর খামার করেছিলাম। এ বছর বেশ বড় হয়েছে। স্থানীয় কিছু ধনাঢ্য ব্যক্তি কোরবানির পশুহাট শুরু করার আগেই গরু গোয়াল থেকেই কিনে রেখেছে। এতে আমার বেশ লাভ হয়েছে।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম