চট্টগ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

চট্টগ্রাম ব্যুরো
৩১ আগস্ট ২০১৭, ১৬:৩৪আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৬:৪৪

চট্টগ্রাম

চট্টগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ আদালতে মামলাটি দায়ের করা হয়। বাদীপক্ষের আইনজীবী তুতুল বাহার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

অভিযুক্ত রফিকুল ইসলাম মিরসরাই উপজেলার ডোমখালী এলাকার মৃত শফি ড্রাইভারের ছেলে। বর্তমানে সে নগরীর খুলশী থানার অধীন এক এলাকায় থাকতো।

আইনজীবী তুতুল বাহার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালত মামলাটি গ্রহণ করে খুলশী থানাকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্ত রফিকুল নিজেকে ওই ছাত্রীর বাবা দাবি করলেও ভিকটিমের সঙ্গে কথা বলে তার কোনও প্রমাণ পাওয়া যায়নি।’

মামলার এজহারে বলা হয়, ভিকটিম ও তার ভাই রফিকুলের ভাড়া বাসায় থাকতেন। ৩১ মে রফিকুল ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটি চিৎকার করলে বাড়ির মালিক এগিয়ে আসলে রফিকুল পালিয়ে যায়। তখন থেকে রফিকুল পলাতক রয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি