‘বেওয়ারিশ’ রূপা ঠাঁই পাচ্ছেন পারিবারিক কবরস্থানে

টাঙ্গাইল সংবাদদাতা
৩১ আগস্ট ২০১৭, ১৭:৫৭আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৮:০৭

জাকিয়া সুলতানা রূপা (ছবি- সংগৃহীত)

‘বেওয়ারিশ’ হিসেবে দাফনের চার দিন পর চলন্ত বাসে ধর্ষণের পর হত্যার শিকার জাকিয়া সুলতানা রূপার লাশ শেষ অব্দি যাচ্ছে তার পারিবারিক কবরস্থানে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম কিবরিয়ার আদেশে লাশটি কবর থেকে তুলে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ওসি শফিকুল ইসলাম জানান, টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার ভূমি কর্মকর্তা আব্দুর রহিম সুজনের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। এর আগে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লাশ চেয়ে মধুপুর থানায় আবেদন করা হলে পুলিশ সে আবেদন আদালতে পাঠায়। বৃহস্পতিবার টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম কিবরিয়া লাশ কবর থেকে তুলে ভিকটিমের পরিবারের কাছে হস্তান্তরের আদেশ দেন।

উল্লেখ্য, শিক্ষক নিববন্ধন পরীক্ষা দিয়ে শুক্রবার (২৫ আগস্ট) রাতে বগুড়া থেকে ছোঁয়া পরিবহনের একটি বাসে করে সিরাজগঞ্জ থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন ভিকটিম। পথে টাঙ্গাইলের মধুপুরে তিনি ধর্ষণের শিকার হন। শুক্রবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাশে মধুপুর উপজেলার পঁচিশ মাইল এলাকায় ওই তরুণীর লাশ পাওয়ার পর হত্যার আলামত পাওয়া যায়। অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি মামলাও করা হয়। এদিকে, মেয়েটির পরিচয় জানতে না পারায় ময়নাতদন্ত শেষে শনিবার (২৬ আগস্ট) বিকালে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করা হয়।

এরপর গণমাধ্যমে লাশ উদ্ধারের খবর পেয়ে সোমবার (২৮ আগস্ট) রাতে মধুপুর থানায় গিয়ে ছবি দেখে শনাক্ত করে তার পরিবার। পরে তরুণীর বড় ভাই ছোঁয়া পরিবহনের শ্রমিকদের বিরুদ্ধে আরও একটি মামলা করেন এবং বুধবার (৩০ আগস্ট) তিনি পরিবারের কাছে লাশ হস্তান্তরের আবেদন করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক