সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৭, ১৯:৩৫আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৯:৪৩

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও আরও দুই জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাচঁপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রাসেল (২৪) ও মোস্তফা জামান (২৫)। এর মধ্যে একজন পিকআপ ভ্যানের চালক ও অন্য জন সহযোগী। নিহত রাসেলের বাড়ি রংপুরে, আর মোস্তফা জামানের বাড়ি গাইবান্ধায়।

পুলিশ জানায়, উপজেলার পিরোজপুর এলাকায় খালি পিকআপ ভ্যানটিকে (রাজ-মেট্টো-ড-১১-০০১৭) একটি ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১২২৭) ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যান ধুমড়েমুচড়ে গিয়ে রাসেল ও  মোস্তফা জামান নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুই জন।

এসআই আবুল কালাম আজাদ জানান, আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত দুই জনের স্বজনদের  খবরও দেওয়া হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম