টাঙ্গাইলের সদর উপজেলার পাহাড়পুর গ্রামে বজ্রাঘাতে মনিরুল ইসলাম (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরের দিকে উপজেলার পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে। লাউহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে মনিরুল এবং আরও দুজন বাগান থেকে লেবু তুলে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মনিরুল মাটিতে লুটিয়ে পড়েন। তার সঙ্গে থাকা দুজন ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত মনিরুল ইসলাম পাহাড়পুর গ্রামের পঙ্কু মিয়ার একমাত্র ছেলে।








