ভিজিএফ কার্ড বন্ধ করে দেওয়ায় ৩ কোটি মানুষ ত্রাণ পাচ্ছেন না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৩৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪৯

বিএনপির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ উত্তরাঞ্চলে বন্যায় প্রায় তিন কোটি মানুষের ভিজিএফ বন্ধ করে দেওয়ায় ত্রাণ পাচ্ছেন না। অথচ প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রীরা জোর গলায় বলছেন, খাদ্যের কোনও অভাব নাই। কিন্তু খাদ্যের অভাব আছে বলেই , চালের অভাব আছে বলেই আজ সরকার ভিজিএফ দিতে পারছে না।
তিনি বলেন , আওয়ামী লীগ সরকার নির্বাচিত হওয়ার পর থেকে মানুষের অধিকার কেড়ে নিয়েছে। অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে। হত্যা, গুম, খুন এখন তাদের ক্ষমতায় টিকে থাকার একমাত্র হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। এই সরকার জনগণের সমস্ত আস্থা হারিয়েছে। বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে।

অন্য রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। যারা অপকর্মে লিপ্ত এবং মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন তাদের দিন ফুরিয়ে এসেছে। আজকে মানুষ জেগে উঠছে, মানুষ তাদেরকে পরাজিত করবে।

জনগণের উদ্দেশে তিনি বলেন, এ সরকারের বিরুদ্ধে আমাদের উঠে দাঁড়ানোর সময় এসেছে। আজকে আমাদের দৃঢ়ভাবে উঠে দাঁড়াতে হবে, মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য সব ভয়ভীতি, জেল জুলুমকে উপেক্ষা করে গণতন্ত্রের সংগ্রামে আন্দোলনে যোগ দিতে হবে। আমাদের সবাইকে অবতীর্ণ হয়ে গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। তাই আসুন শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের সংগ্রামে অংশ নিয়ে জয়ী হবো এবং অপশক্তি, এক নায়ক শক্তিকে যেন পরাজিত করবো।

শুক্রবার সন্ধ্যায় বিএনপির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকার যে অপতৎপরতা শুরু করেছে তাতে বাংলাদেশের অস্তিত্ব আজ দুর্বল হয়ে গেছে। এই সরকারের মন্ত্রীরা ও আওয়ামী লীগের নেতারা বিচার বিভাগের বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করছে পৃথিবীর ইতিহাসে কোনও গনতান্ত্রিক রাষ্ট্রে এধরনের ভাষা ব্যবহার করা হয় নাই। 

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে মন্ত্রীরা এসে বলেছেন বিএনপি নাকি ফটোসেশন করে। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, বিএনপি কোনও ফটোসেশন করে না। বন্যায় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো উদ্ধার কাজসহ দূর্গতদের ত্রাণ বিতরণে অংশগ্রহণ নিয়েছেন।

এসময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুবদলের সভাপতি মহেবুল্লাহ আবু নুর, ছাত্রদলের সভাপতি কায়েস প্রমূখ।

পরে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন মির্জা ফখরুল।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম