লালমনিরহাটের চার শতাধিক বানভাসি পরিবারের মাঝে খাদ্য উপকরণ বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৮

লালমনিরহাটের চার শতাধিক বানভাসি পরিবারের মাঝে খাদ্য উপকরণ বিতরণ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে লালমনিরহাটের চার শতাধিক বানভাসি পরিবারের মাঝে পুলিশের পক্ষ থেকে গরু ও মুরগির মাংসসহ বিভিন্ন  খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশের পক্ষে বানভাসিদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন রংপুর রেঞ্জের মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক।

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা উচ্চ বিদ্যালয় মাঠে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিন, লালমনিরহাট জেলা পুলিশিং কমিটির সভাপতি ও সাবেক চেম্বার অব কমার্সের সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান এবং ডিআইজি পত্মী শারমিন আক্তার খান প্রমুখ।

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বিভিন্ন এলাকার ৩৮০টি মুসলিম পরিবারের মাঝে ১ কেজি গরুর মাংস, ৫ কেজি চাল, আধা কেজি সয়াবিন তেল, ১ কেজি চিড়া, আধা কেজি লবণ, আলু দুই কেজি, ১০০ গ্রাম কাঁচা মরিচ, ১ কেজি পেয়াজ এবং ৮০টি সনাতন পরিবারের মাঝে ১ কেজি দেশি মুরগির মাংস, ৫ কেজি চাল, আধা কেজি  সয়াবিন তেল, ১ কেজি চিড়া, আধা কেজি লবণ, আলু দুই কেজি, ১০০ গ্রাম কাঁচা মরিচ, ১ কেজি পেয়াজ দেওয়া হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম