বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু, আহত ২

পাবনা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:০১

পাবনা

পাবনার চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে হান্ডিয়াল ইউনিয়নের চরকাজীপুর জিওলগাড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে। চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার রানীগ্রামের মৃত আফসার আলীর ছেলে আফজাল হোসেন (৪৫),আফজালের ভাই ও টেবুনিয়া শামসুল হুদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন (৪০) এবং আনোয়ারের ছেলে সোহান (১১)।

পরিদর্শক মো: শরিফুল ইসলাম জানান, চলনবিলে ভ্রমণের উদ্দেশে সদর উপজেলার রানীগ্রাম থেকে একটি মাইক্রোবাসে করে একই পরিবারের ১৫-২০ জন সদস্য চাটমোহরে যান। দুপুরে উপজেলার ছাইকোলা থেকে একটি নৌকা ভাড়া করে তারা চলনবিলে যান। নৌকার ছাদে ছিলেন পাঁচ জন। বেলা তিনটার দিকে হান্ডিয়াল ইউনিয়নের চরকাজীপুর জিওলগাড়ি বিলে নৌকার ছাদে থাকা পাঁচ জন ঝুলে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। নৌকার মাঝি ও ওই পরিবারের বাকি সদস্যরা দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে এলাকার লোকজন এগিয়ে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বাকি তিন জনের লাশ উদ্ধার করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম