ড্রাম থেকে লাশ উদ্ধার: ২-৩ দিন আগেই হত্যা করা হয় নার্গিসকে

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
০৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:১০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৬

গাজীপুরে ড্রামের ভেতর নারীর লাশ (ছবি- প্রতিনিধি)

গাজীপুরে ড্রামের ভেতর থেকে যে নারীর লাশ উদ্ধার করা হয়েছে তাকে ২-৩ দিন আগেই হত্যা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মন্তোষ চন্দ্র দাস ও ময়নাতদন্তকারী চিকিৎসক প্রণয় ভূষন দাস। এদিকে, স্বজনরা দাবি করেছেন, নিহত নার্গিস বেগমের (৫৪) সঙ্গে তার স্বামী বা পরিবারের অন্য কারও কোনও ধরনের কলহ বা মনোমালিন্যও ছিল না।

এসআই মন্তোষ চন্দ্র দাস বলেন, ‘২-৩ দিন আগেই নার্গিস বেগমকে হত্যা করে ড্রামে ভরে রাখে দুর্বৃত্তরা। তবে তাকে কি কারণে হত্যা করা হয়েছিল, তা এখনই বলা যাচ্ছে না।’

নার্গিসের লাশের ময়নাতদন্তকারী শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস বলেন, ‘নিহতের বুকে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক লক্ষণ দেখে মনে হচ্ছে, ২-৩ দিন আগেই তাকে হত্যা করা হয়েছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত নার্গিস নরসিংদী সদর উপজেলার চিরিশপুর ইউনিয়নের ঘোরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি অবসরপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা আনসার উল্লাহর দ্বিতীয় স্ত্রী ও জেলার পূর্ব ব্রাহ্মণদি বীরপুর এলাকার আব্দুর রহিমের মেয়ে।

নার্গিস গাজীপুরের উদ্দেশে নরসিংদীর বাসা থেকে বের হয়েছিলেন বলে জানিয়েছেন তার কন্যা তানজিমা আক্তার। তানজিনা আক্তার বলেন, ‘বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মা বাসা থেকে বের হন। যাওয়ার সময় শুধু দরজাটা চাপিয়ে দিতে বলে যান তিনি।’ এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, ‘পরিবারে কারও সঙ্গে মায়ের কোনও ধরনের কলহ বা মনোমালিন্যও ছিল না।’

নার্গিসের ভাই সাইদুর রহিম জুয়েল জানান, তার ভগ্নিপতি আনসার উল্লাহ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি ঢাকার ফার্মগেটের ১৭০ নম্বর তেজকুনীপাড়ার বাসায় প্রথম স্ত্রী এবং উভয় পক্ষের সন্তানদের নিয়ে বাস করেন। আনসার উল্লাহর প্রথম স্ত্রীর দুই মেয়ে রয়েছে। আর নার্গিসের তিন ছেলে-মেয়ে রয়েছে। এর মধ্যে নার্গিসের বড় ছেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছোট ছেলে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তৃতীয় বর্ষের ছাত্র। সন্তানদের মধ্যে সবার বড় মেয়েও ঢাকায় থাকেন। তবে চাকরির কারণে নার্গিস নরসিংদীতে থাকতেন।

ঘোরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মার্জিয়া বেগম বলেন, ‘যাওয়ার আগে নার্গিস ম্যাডাম বলেছিলেন, সন্তানদের সঙ্গে ঈদ করতে এবং ৬ সেপ্টেম্বর বড় মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই ঢাকা যাচ্ছেন তিনি। ওই সময় বেশ হাসিখুশি ছিলেন তিনি।

এসআই মন্তোষ জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার সকালে গাজীপুরের এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে নার্গিস কমলাপুরে যান বলেও জানান এসআই।

তিনি আরও জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ফার্মগেটের তেজকুনীপাড়ার বাসা থেকে বের হন নার্গিস। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে শনিবার (ঈদের দিন) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার কাঁচা বাজার আড়তের গেইটের সামনে থাকা একটি ড্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম